About Us
রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, ম্যাথ এবং আইসিটি এই বিষয়গুলোর উপর এখানে অতি যত্ন সহকারে পাঠদান দেওয়া হয়। এতে করে ছাত্রছাত্রীরা রসায়ন, পদার্থ জীববিজ্ঞান, ম্যাথ এবং আইসিটি খুবই চমৎকারভাবে আনন্দের মাধ্যমে অধ্যায়ন করতে পারে। বিশেষ করে যারা রসায়নে দুর্বল তাদের জন্য রসায়ন ক্লাস গুলা এমনভাবে নেয়া হয় যেন দুর্বল ছাত্র ছাত্রী গুলো খুবই দ্রুত তাদের আত্মবিশ্বাস ফিরে পায় এবং রসায়নে চমৎকার রেজাল্ট করতে পারে।
##
মূলত এখানে দুর্বল স্টুডেন্টদেরকেই আমি বেশি অগ্রধিকার দেই কারণ এটা সমাজের কাছে আমার দায়বদ্ধতা যেন দুর্বলদেরকে আমি সঠিকভাবে সুশিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি। কারণ আমি দেখেছি অনেক সময় যারা একটু পিছিয়ে পড়েছে তাদের পড়াশোনা করতে কত সমস্যা হয় । তারা ঠিকভাবে বুঝে উঠতে পারে না, এমন কি প্রাইভেটে পড়তে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। না পারে প্রশ্ন জিজ্ঞাসা করতে না পারে স্যারের প্রশ্নের উত্তর দিতে। তো এই সমস্যাই সমাধান করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি "সুজিত কেয়ার একাডেমিতে" যারা আসবে তাদের বেসিক স্ট্রং করার মাধ্যমে এবং স্পেশাল কেয়ার এর মাধ্যমে তাদের দুর্বলতা কাটিয়ে সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারবো।
পরিচালক
বি.এস.সি (অনার্স), রসায়ন, প্রথম শ্রেণী
এম.এস.সি, রসায়ন, প্রথম শ্রেণী এম.বি.এ - (এইচ আর এম) ডিপ্লোমা - (আই.সি.টি)

No comments